সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদকে অস্বীকার করার সুযোগ নেই : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিনিধি

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদকে অস্বীকার করার কোনো সুযোগ নেই এবং সরকার যদি দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে, ঈদের পর সংসদের ভেতরে-বাইরে থেকে বিরোধী দল সর্বোচ্চ চাপ প্রয়োগ করবে। 

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম কাজ হিসেবে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার কথা থাকলেও তা বাস্তবায়িত না হওয়ায় জনগণের মধ্যে হতাশা তৈরি হয়েছে এবং এটি বাস্তবায়নে সরকারের রাজনৈতিক সদিচ্ছা অপরিহার্য। 


রাজধানীর বেরাইদ এলাকার পূর্বপাড়া জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে নাহিদ ইসলাম জানান, মাত্র এক মাসের পারফরম্যান্স দেখে সরকারের চূড়ান্ত মূল্যায়ন করা সম্ভব নয়, তাই আরও কিছু সময় পর্যবেক্ষণ করা হবে। 


তবে তিনি স্বীকার করেন, প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণসহ কয়েকটি কাজ সরকার দ্রুততার সঙ্গে করেছে, যেগুলো তিনি ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন এবং বলেন যে বিরোধী দল সরকারসহ সব পক্ষের কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে চায়। 

3/related/default