হবিগঞ্জ ও ফরিদপুরে ঈদের দিন সংঘর্ষে আহত প্রায় অর্ধশত

 

 

 ছবি তোলাকে কেন্দ্র করে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঈদের জামাত শেষে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। দুই ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। শনিবার (২১ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াগাঁও গ্রামের আব্দুর রবের কলেজ পড়ুয়া মেয়ে এবং ভাগনীর ছবি ও ভিডিও ধারণ করেন স্থানীয় ফিরোজ মিয়া পক্ষের কয়েকজন যুবক। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে ঈদুল ফিতরের নামাজ শেষে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষের লোকজন। এতে ৩০ জন আহত হয়েছেন। আহতদেরকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


ছাত্র কন্ঠ বাংলাদেশ 

নবীনতর পূর্বতন