আমাদের সম্পর্কে

 ছাত্র কন্ঠ একটি স্বাধীন ও তরুণপ্রজন্মের কণ্ঠস্বরভিত্তিক সংবাদমাধ্যম। শিক্ষার্থী, তরুণ সমাজ ও সাধারণ মানুষের কথা তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। সত্য, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় পাঠকের সামনে উপস্থাপন করি। আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীরাই আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই তাদের চিন্তা, সৃজনশীলতা, সমস্যা, সাফল্য ও সম্ভাবনাকে গুরুত্ব দিয়েই আমাদের পথচলা। শিক্ষা, ক্যাম্পাস, প্রযুক্তি, সাহিত্য, সংস্কৃতি, উদ্যোক্তা, সমাজসেবা এবং সমসাময়িক নানা বিষয়ে নিয়মিত সংবাদ ও ফিচার প্রকাশ করে থাকে ছাত্র কন্ঠ। ছাত্র কন্ঠ শুধু একটি সংবাদপত্র নয়, এটি তরুণদের মতপ্রকাশের একটি প্ল্যাটফর্ম। নতুন লেখক, প্রতিবেদক ও সৃজনশীল তরুণদের সুযোগ করে দেওয়াই আমাদের অন্যতম উদ্দেশ্য। আমরা চাই ইতিবাচক পরিবর্তনের অংশ হতে এবং একটি সচেতন, মানবিক ও প্রগতিশীল সমাজ গঠনে ভূমিকা রাখতে।