সাফল্যের ধারাবাহিকতায় আবারও সেরা বিন্দুবাসিনী

নিজস্ব প্রতিনিধি

 


আবির, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: টাঙ্গাইল জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় আবারও প্রমাণ করলো তাদের অসাধারণ সাফল্য ও গৌরবময় ঐতিহ্য। জেলা পর্যায়ে “শ্রেষ্ঠ বিদ্যালয়” নির্বাচিত হওয়ার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগেও নিজেদের শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখেছে প্রতিষ্ঠানটি।


শিক্ষা, শৃঙ্খলা, সহশিক্ষা কার্যক্রম ও সামগ্রিক শিক্ষার মানোন্নয়নে ধারাবাহিক সাফল্যের কারণে বিদ্যালয়টি দীর্ঘদিন ধরেই জেলার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। এবারের অর্জন সেই গৌরবকে আরও একধাপ এগিয়ে নিয়েছে।



বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা এবং নিরলস পরিশ্রমের ফলেই এই সাফল্য এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে শিক্ষার্থীদের মেধা বিকাশ, নৈতিক শিক্ষা ও সহপাঠ কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ বিদ্যালয়টির সুনামকে আরও উজ্জ্বল করেছে।



এই অর্জনে বিদ্যালয় পরিবারে বইছে আনন্দের বন্যা। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অভিনন্দন ও শুভকামনায় ভাসাচ্ছেন প্রিয় প্রতিষ্ঠানকে।


সবার প্রত্যাশা, ভবিষ্যতেও শিক্ষা ও সাফল্যের ধারাবাহিকতায় নতুন নতুন অর্জনে সমৃদ্ধ হবে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়।

3/related/default