শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এইমাত্র পাওয়া

 

      

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত আনার প্রক্রিয়া চলমান বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ঈদ-পরবর্তী প্রথম কর্মদিবসে আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা সরকারে আসার পর এক মাস হয়েছে। সেই এক মাসে ভারতের হাইকমিশনারের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে। আমার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে; ওই মিটিংয়ে ওই কথা বলা হয়েছে। গত ১৭ বছরে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে, কোনটার সাজা হয়েছে; আরও যারা আছে, তাদের ব্যাপারেও আমরা কথা বলেছি।’

শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে করা এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী ব‌লেন, ‘আমরা তো কথাই ব‌লে‌ছি। এটা‌ তো অল‌রে‌ডি চলমান প্রক্রিয়ার ম‌ধ্যে আছে।’

ছাত্র কন্ঠ/সাকিবুল


নবীনতর পূর্বতন