রামিসা হত্যার বিচার দ্রুত শেষের আশা, ‘ডলার’ সম্পর্কে তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি

 


রামিসা হত্যা মামলার বিচারকাজ দ্রুত শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে বিচারাধীন বিষয়ে মন্তব্য করা সমীচীন নয় উল্লেখ করে তিনি বলেন, মামলার রায় কী হবে বা কবে হবে, তা সম্পূর্ণ আদালতের বিষয়।


মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।



স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আজ (মঙ্গলবার) সম্ভবত ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা ছিল। আমার জানা মতে, ১১ জনের সাক্ষ্য হয়ে গেছে। বাকি সাক্ষ্যও হবে। বিচারাধীন বিষয়ে কোনও মন্তব্য করা বা আলোচনা করা ঠিক নয়।



তিনি বলেন, সরকারের দায়িত্ব হচ্ছে  তদন্তকারী কর্মকর্তা ও সাক্ষীদের আদালতে হাজির করা এবং বিচার প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহযোগিতা করা। তিনি বলেন, সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পরও কিছু আইনি প্রক্রিয়া রয়েছে। আসামিকে বক্তব্য পড়িয়ে শোনানো, যুক্তিতর্ক উপস্থাপন এবং পরে রায়ের জন্য দিন ধার্য করা হবে। এগুলো আদালতের বিষয়। তবে সবার প্রত্যাশা, স্বল্প সময়ের মধ্যে বিচার শেষ হোক। আমরাও সেই চেষ্টা করছি।


‘ডলার’ সম্পর্কে তথ্য নেই


মামলার আসামি সোহেল রানা আদালতে ধর্ষণের কথা স্বীকার করলেও হত্যাকাণ্ডে ‘ডলার’ নামের আরেকজনের সম্পৃক্ততার কথা বলেছে  এ বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ডলার নামে একজনের কথা আসছে, কিন্তু সে এখনও ধরা পড়েনি। আমার কাছে এ বিষয়ে কোনও তথ্য নেই।


তিনি আরও বলেন, আসামি আদালতে কী বলেছে, সেটাও আমি জানি না। আদালত সম্ভবত নির্দেশনা দিয়েছে যে, আদালতের অনুমতি ছাড়া বাইরের কারও সঙ্গে কথা বলা যাবে না।

3/related/default