টাঙ্গাইল প্রতিনিধি: সোমবার বিকাল ৫টার দিকে ছোট কালিবাড়ী রোড এলাকার একটি বাসার ভেতর থেকে একটি সাইকেল চুরির ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, এক অজ্ঞাতপরিচয় যুবক কৌশলে বাসার ভেতরে প্রবেশ করে সাইকেলটি নিয়ে পালিয়ে যায়।
বাসার মালিক জানান, সাইকেলটি বাসার ভেতরেই রাখা ছিল। ঘটনার সময় সবাই ঘরের অন্য অংশে ব্যস্ত থাকায় বিষয়টি তাৎক্ষণিকভাবে নজরে আসেনি। পরে সাইকেলটি না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে চুরির বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
এদিকে, বাসার পাশেই থাকা একটি দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক যুবক সাইকেলটি নিয়ে দ্রুত এলাকা ত্যাগ করছে। ফুটেজে তার গতিবিধি সন্দেহজনক বলে মনে হয়েছে এবং ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিই চুরির সঙ্গে জড়িত। এ ঘটনায় এলাকায় কিছুটা উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত চোরকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এবং আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছেন।

