ইরানে হামলা আবারও স্থগিত করলেন ট্রাম্প, আলোচনায় অগ্রগতির দাবি

নিজস্ব প্রতিনিধি

 


মধ্যপ্রাচ্যের নেতাদের অনুরোধে ইরানের ওপর ‘পূর্বনির্ধারিত’ হামলা স্থগিত ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির প্রেক্ষাপটে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।


নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘একটি চুক্তি হতে যাচ্ছে, যা যুক্তরাষ্ট্রসহ মধ্যপ্রাচ্য ও এর বাইরের সব দেশের জন্যই গ্রহণযোগ্য হবে।’ তবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসনে থমকে থাকা আলোচনায় ঠিক কী ধরনের অগ্রগতি হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। ট্রাম্প জানান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মতো আঞ্চলিক নেতাদের মধ্যস্থতার কারণেই তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন।

3/related/default