সোমবার (১৮ মে) ভোরে শহরের আমিরাবাদ এলাকা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।নিহতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস (৩৮), তার স্ত্রী ইশা দাস (৩২) ও ৮ মাসের শিশু।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকার মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্তনা রানী চন্দের বাসায় ৩ বছর ধরে ভাড়া থাকেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ৈ স্ত্রী মিষ্টি বাড়ৈ। রোববার বিকেলে চাচাতো ভাই পরিচয় দিয়ে ওই বাড়িতে আসেন চিন্ময় দাসসহ পরিবারের তিন সদস্য। পরে হঠাৎ রাত তিনটার দিকে পুলিশ খবর পেয়ে ঘরের দরজা ভেঙে শিশুসহ তিন জনের মরদেহ উদ্ধার করে। এসময় একই দড়িতে বাবা ও ছোট শিশুসন্তানের মরদেহ ঝুলতে দেখা যায়। পাশেই পড়ে ছিল স্ত্রীর মরদেহ।

-6a0a8be8163f1%20(1).jpg)