২৫ দিনের ছুটিতে গেল জাবি

নিজস্ব প্রতিনিধি

 

ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) টানা ২৫ দিনের ছুটি শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার থেকে দীর্ঘ এ ছুটি শুরু হয়েছে। 


বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, পবিত্র ঈদ-উল-আযহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষ্যে শিক্ষার্থীরা টানা এ ছুটি পাচ্ছেন। আগামী ১৪ জুন পর্যন্ত এ ছুটি কার্যকর থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের অফিস কার্যক্রম বন্ধ থাকবে আগামী ২৪ মে থেকে ৮ জুন পর্যন্ত। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা পাচ্ছেন ১৬ দিনের ছুটি।

3/related/default