সকাল ৯টার মধ্যে ৫ জেলায় কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস

নিজস্ব প্রতিনিধি

 

দেশের পাঁচটি অঞ্চলের ওপর দিয়ে শনিবার (১৬ মে) সকাল ৯টার মধ্যে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


এ সময় দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।


শুক্রবার (১৫ মে) রাতে দেওয়া আবহাওয়ার বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।


আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, আজ রাত সাড়ে ৮টা থেকে আগামীকাল শনিবার সকাল ৯টার মধ্যে রাজশাহী, কুষ্টিয়া, যশোর, ফরিদপুর ও খুলনা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।


এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।


আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে মাদারীপুর, চাঁদপুর ও নোয়াখালী জেলাসহ খুলনা বিভাগের কিছু এলাকায় যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে।

3/related/default