এমিরেটস স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচে একমাত্র গোলটি করেন বুকায়ো সাকা (৪৪ মিনিটে)। প্রথম লেগে ১-১ সমতা থাকার পর, এই জয়ে ২-১ গোল অগ্রগামিতায় এগিয়ে থেকে ফাইনালের টিকিট নিশ্চিত করে লন্ডনের ক্লাবটি। ২০০৬ সালে বার্সেলোনার কাছে হারের পর এই প্রথম ইউরোপ সেরা টুর্নামেন্টের ফাইনালে উঠল। এখন পর্যন্ত টুর্নামেন্টে শিরোপা জয়ের স্বাদ পায়নি তারা।
মিকেল আর্তেতার শিষ্যরা ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে সাকার গোলে এগিয়ে যায় এবং দ্বিতীয়ার্ধে দৃঢ় রক্ষণে সেই লিড ধরে রাখে। শুরুতে আতলেতিকো আক্রমণাত্মক খেললেও ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় আর্সেনাল।
ফাইনালে আর্সেনালের প্রতিপক্ষ হবে পিএসজি বা বায়ার্ন মিউনিখ। আজ দ্বিতীয় সেমিফাইনালের ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল। আগামী মে ৩০ মে হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ম্যাচটি।
চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা আর্সেনাল প্রিমিয়ার লিগের শিরোপার দৌড়েও এগিয়ে আছে। ইতোমধ্যে ম্যানচেস্টার সিটি পয়েন্ট হারানোয় শিরোপা জয়ের সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে তাদের।

