টাঙ্গাইলের সখীপুরে দশম শ্রেণির শিক্ষার্থী আবিদের ওপর সহপাঠীদের হামলা, গুরুতর আহত


টাঙ্গাইলের সখীপুরে পাইলট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী আবিদ হাসান নাহিরের ওপর হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। জানা যায়, ২৬ মার্চের প্যারেড শেষে বাড়ি ফেরার পথে তারই দুই-তিনজন সহপাঠী তার ওপর হামলা চালায়। এতে সে গুরুতর আহত হয়। এ ঘটনায় আবিদের বাবা আরিফুল ইসলাম দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।


ছাত্র কন্ঠ/সানজিদা/ঢাবি প্রতিনিধি 

নবীনতর পূর্বতন