ময়মনসিংহ রোডে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছোট যানবাহনের অতিরিক্ত চাপ লক্ষ্য করা যায়। একসঙ্গে বিপুল সংখ্যক অটোরিকশা ও রিকশা চলাচলের কারণে সড়কের স্বাভাবিক গতি হারিয়ে ফেলে, ফলে অল্প দূরত্ব পাড়ি দিতেও দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের।
অন্যদিকে, নিড়ালা মোড় যেন শহরের যানজটের আরেকটি হটস্পট। বিভিন্ন দিক থেকে আসা রিকশা ও অটোরিকশার জটলা, যত্রতত্র যাত্রী ওঠানামা এবং নির্দিষ্ট স্ট্যান্ডের অভাবে মুহূর্তেই তৈরি হচ্ছে দীর্ঘ সারি। এতে করে মোড়কেন্দ্রিক পুরো এলাকার যান চলাচল ব্যাহত হচ্ছে।
ভুক্তভোগীরা জানান, কয়েকশ’ মিটার পথ অতিক্রম করতেই লেগে যাচ্ছে ৩০ মিনিট থেকে এক ঘণ্টা। নিয়মিত এই দুর্ভোগে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, বাড়ছে মানসিক চাপ।
সচেতন মহলের মতে, সড়কে ছোট যানবাহনের অনিয়ন্ত্রিত উপস্থিতি নিয়ন্ত্রণ, নির্দিষ্ট স্ট্যান্ড ও যাত্রী ওঠানামার স্থান নির্ধারণ—এসব পদক্ষেপ বাস্তবায়ন ছাড়া এই সমস্যার টেকসই সমাধান সম্ভব নয়। টাঙ্গাইল শহরের ক্রমবর্ধমান যানজট এখন আর সাময়িক সমস্যা নয়, বরং নগর ব্যবস্থাপনার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

.jpg)