জামিল লিমনের লাশ দেশের পথে, বৃষ্টির জানাজা ৬ মে

নিজস্ব প্রতিনিধি


 ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের লাশ দেশে আসছে।


রোববার (৩ মে) ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।


দূতাবাস জানায়, ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবার (স্থানীয় সময়) রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে লিমনের লাশ বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো হয়। দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটটির সোমবার (৪ মে) সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

3/related/default