আলোচনার কেন্দ্রবিন্দুতে রাগ করলা

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

 


সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রায়শই নানা রকম নতুন নতুন ডায়ালগ ট্রেন্ডিংয়ে রূপ নেয়। এবার নেটিজেনরা মেতে উঠেছেন এমনই এক নতুন সংলাপে, যা হলো ‘কী রাগ করলা’। বর্তমানে ফেসবুকের বিভিন্ন পোস্টের ক্যাপশন, কমেন্ট বক্স কিংবা ইনবক্সের চ্যাটিং সব জায়গাই যেন দখল করে নিয়েছে এই একটি মাত্র ডায়ালগ। আর একে ঘিরে নেটিজেনদের মধ্যে চলছে হাস্যকর সব মিম (ব্যঙ্গাত্মক কনটেন্ট) তৈরির জোর প্রতিযোগিতা।হঠাৎ করেই তুমুল জনপ্রিয় হয়ে ওঠা এই ডায়ালগটির পেছনে রয়েছে একটি বিশেষ ভিডিওর রহস্য। গত রোববার (১৭ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখান থেকে মূলত এই ডায়ালগটির প্রচলন শুরু হয়। ভিডিওটিতে দেখা যায়, শহরের একটি ব্যস্ততম রাস্তার পাশে কাঁধে ঝোলা নেওয়া এক গণক সুঠাম দেহের অধিকারী এক যুবকের ভাগ্য গণনার কাজ করছেন। সেখানে ওই যুবকের জীবনের নানা ঘটনার বর্ণনা দেওয়ার পাশাপাশি প্রতিটি বাক্যের শেষেই গণকটি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে উচ্চারণ করছিলেন 'রাগ করলা?'।

3/related/default