চুরি হয়ে গেছে কিটক্যাটের ১২ টন চকলেট, ট্রাকও গায়েব

 

      কিটকেট ফাইল ছবি 

কোম্পানিটি জানিয়েছে, তাদের নতুন চকলেট সিরিজের ৪ লাখ ১৩ হাজার ৭৯৩টি বার বহনকারী ট্রাকটি ইতালির কেন্দ্রীয় অঞ্চলের উৎপাদন কেন্দ্র থেকে রওনা হয়ে পোল্যান্ডের উদ্দেশ্যে যাচ্ছিল। কিন্তু পথেই সেটি ‘নিখোঁজ’ হয়ে যায়।  তবে ঠিক কোথায় ট্রাকটি হারিয়ে গেছে, তা প্রকাশ করেনি নেসলে।

 শনিবার বিকেল পর্যন্ত গাড়ি এবং পণ্যসামগ্রীর কোনো খোঁজ পাওয়া যায়নি। 

নবীনতর পূর্বতন