এসএসসি পরীক্ষায় নকলের বিরুদ্ধে জিরো টলারেন্স, ১১ দফা নির্দেশনা

 

      ছাত্র কন্ঠ ফাইল ছবি

তামান্না, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: 

এসএসসি পরীক্ষায় নকলের বিরুদ্ধে জিরো টলারেন্স, ১১ দফা নির্দেশনা গ্রহণ করা হয়েছে। নির্দেশনা গুলো হচ্ছে: 

 প্রতিটি পরীক্ষা কেন্দ্র ও কক্ষের ভেতরে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করতে হবে। অচল বা অকেজো সিসিটিভি ক্যামেরাগুলো পরীক্ষা শুরুর আগেই সচল করতে হবে। ধারণকৃত সব ভিডিও ফুটেজ যথাযথভাবে সংরক্ষণ ও প্রয়োজনে সরবরাহ করতে হবে। প্রতিটি পরীক্ষা কক্ষে এনালগ (কাঁটাওয়ালা) ঘড়ি টাঙানোর ব্যবস্থা করতে হবে।নিরাপত্তা রক্ষার্থে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করতে হবে। কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো শিক্ষক বা শিক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। পরীক্ষার্থীদের নিবিড় দেহ তল্লাশি করতে হবে (ছাত্রীদের ক্ষেত্রে নারী শিক্ষক দ্বারা তল্লাশি বাধ্যতামূলক)। পরীক্ষা কেন্দ্রের প্রধান প্রবেশপথে অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা টাঙাতে হবে। কেন্দ্রের ভেতর পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং পর্যাপ্ত আলো-বাতাস নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড কর্তৃক প্রেরিত কেন্দ্রসচিবের সব নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে। সুষ্ঠু ও নকলমুক্ত পরীক্ষা অনুষ্ঠানের স্বার্থে ওপরের সব নির্দেশনা আবশ্যিকভাবে কার্যকর করতে হবে।


ছাত্র কন্ঠ/তামান্না

নবীনতর পূর্বতন