ছাত্র কন্ঠ অনলাইন: হরমুজ প্রণালি অতিক্রম করতে না পেরে পাকিস্তানের পতাকাবাহী দুটি তেলবাহী ট্যাঙ্কার মাঝপথ থেকে ফিরে এসেছে। ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, খায়েরপুর ও শালামার নামের ওই ট্যাঙ্কার দুটি হরমুজ প্রণালি হয়ে যাওয়ার পথে ছিল। কিন্তু জলপথটি অতিক্রম করতে পারবে না, এমন আভাস পেয়ে সেগুলো পথ পরিবর্তন করে ফিরে আসে। তবে কী কারণে জাহাজ দুটি ফিরে এসেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
Tags
আন্তর্জাতিক
