আটকদের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) দর্শন বিভাগের শিক্ষার্থী এবং অপরজন বেরোবির ইনফরমেশন সিস্টেমস (আইএস) বিভাগের ছাত্রী।
শনিবার (২৮ মার্চ) রাতে ক্যাম্পাসে কয়েকজন সাধারণ শিক্ষার্থী ওই যুগলকে দেখতে পেয়ে আটক করেন। পরে বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রধানের তত্ত্বাবধানে তাদের পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন, ক্যাম্পাসে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। এ ধরনের ঘটনার বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম প্রতিরোধে নজরদারি অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, মাদক ও অনৈতিক কর্মকাণ্ড ঠেকাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে তৎপরতা বৃদ্ধি করেছে।
