কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ, কারখানায় ভাঙচুর

 


গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার পল্লী বিদ্যুৎ দীঘিরপাড় এলাকায় অবস্থিত আহসান কম্পোজিট কারখানায় বার্ষিক ছুটির বকেয়া টাকার দাবিতে শ্রমিকেরা কর্মবিরতি পালন করে বিক্ষোভ ও ভাঙচুর চালিয়েছেন। মঙ্গলবার সকালে তাঁরা বিক্ষোভ ও ভাঙচুর চালান। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে কারখানার ৯ কর্মকর্তা, পুলিশ সদস্য, শ্রমিকসহ কমপক্ষে ২০ জন আহত হন। তাঁদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

কারখানা, শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার শ্রমিকদের মধ্যে বার্ষিক ছুটির টাকার স্লিপ বিতরণ করা হয়। তবে শ্রমিকেরা শতভাগ বকেয়া টাকা পরিশোধের দাবি জানিয়ে মঙ্গলবার সকাল ৮টার দিকে কর্মবিরতি শুরু করে বিক্ষোভে নামেন। একপর্যায়ে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনা করতে চাইলে শ্রমিকেরা উত্তেজিত হয়ে অফিসকক্ষে ভাঙচুর চালান। এ সময় অফিসের থাই গ্লাস, জানালা, দরজা, টেবিল, কয়েকটি কম্পিউটার ও ল্যাপটপ ভাঙচুর করা হয়।

ঘটনার সময় অফিসকক্ষে থাকা কারখানার প্রোডাকশন ম্যানেজার মাজহারুল ইসলাম, সহকারী প্রোডাকশন ম্যানেজার নুর নবী, আলতাফ হোসেনসহ ৯ কর্মকর্তা আহত হন।

নবীনতর পূর্বতন