মনিরা শারমিনের মনোনয়নপত্র স্থগিত

 


আজ বুধবার আগারগাঁওর নির্বাচন ভবনে জামায়াত জোট ও স্বতন্ত্র জোট প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করেন রিটার্নিং অফিসার।

এবার বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি ও স্বতন্ত্র জোট ১টি আসনে মনোনয়নপত্র দিয়েছে। এর বাইরে আরও তিনজন আলাদাভাবে মনোনয়নপত্র জমা দেন। জামায়াতে ইসলামী ও তার জোটের শরিকদের জন্য বরাদ্দ ১৩ আসনের মধ্যে জামায়াত আটজন, এনসিপির দুজন, বাংলাদেশ খেলাফত মজলিস ও জাগপা থেকে একজন করে মনোনয়ন পেয়েছেন। একটি আসনে মনোনয়ন দেওয়া হয়েছে জুলাই শহীদ জাবির ইব্রাহিমের মাকে।

ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াতের নেতৃত্বাদীন ১১ দলীয় জোটের ১২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে এ জোটের একজন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে; প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করার পর আগামীকাল বৃহস্পতিবার সিদ্ধান্ত আসবে।দুপুরে মনোনয়নপত্র বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান বলেন, ‘আমরা ১৩টি বাছাই করেছি, এর মধ্যে ১২টি বৈধ ঘোষণা করা হলো। একজনের মনোনয়নপত্র নিয়ে সিদ্ধান্ত অপেক্ষমাণ (পেন্ডিং)। আগামীকাল দুপুর ১২টার মধ্যে ডকুমেন্ট দেওয়ার জন্য সময় দেওয়া হয়েছে।’

নবীনতর পূর্বতন