আর্টেমিস-২ মিশন থেকে পৃথিবীর দৃষ্টিনন্দন ছবি প্রকাশ করেছে নাসা


চাঁদকে ঘিরে চলমান মানব অভিযানের অংশ হিসেবে মার্কিন মহাকাশ সংস্থা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) তাদের আর্টেমিস-২ মিশন থেকে মহাকাশে তোলা পৃথিবীর প্রথম কিছু দৃষ্টিনন্দন ছবি প্রকাশ করেছে।

আল জাজিরা জানিয়েছে, এসব ছবি তোলা হয়েছে ওরিয়ন মহাকাশযানের ভেতর থেকে, যেখানে চারজন নভোচারী বর্তমানে চাঁদের পথে যাত্রা করছেন। ৩ এপ্রিল প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, মিশনের কমান্ডার রিড ওয়াইজম্যান মহাকাশযানের জানালা দিয়ে পৃথিবীর ছবি তুলেছেন।

ছবিতে নীল গ্রহটি বিশাল মেঘে আচ্ছাদিত অবস্থায় ধরা পড়ে, যা মহাকাশযানের ওপরে ভেসে উঠছে বলে মনে হয়। আরেকটি ছবিতে মহাসাগরসমৃদ্ধ পুরো পৃথিবীর দৃশ্যের পাশাপাশি উজ্জ্বল সবুজ মেরুপ্রভাও দেখা গেছে। মিশনের সময় নভোচারীরা পৃথিবী থেকে প্রায় ১ লাখ ৬০ হাজার কিলোমিটার দূরে অবস্থান করছিলেন এবং দ্রুত চাঁদের দিকে অগ্রসর হচ্ছিলেন।
নবীনতর পূর্বতন